আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭২০
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২০. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, সমস্ত জান্নাতবাসীর মধ্যে সর্বনিম্ন জান্নাতী হবে সেই ব্যক্তি, যার খেদমতের জন্য দশ হাজার সেবক প্রস্তুত থাকবে। প্রত্যেক সেবকের সাথে থাকবে দু'টি থালা। একটি রূপার, অপরটি সোনার। প্রতিটি থালায় এমন খাবার থাকবে, যেরূপ খাবার অপরটিতে থাকবে না। সে সর্বশেষ থালাটি থেকে এভাবে খাবে, যেমন সর্বপ্রথম থালাটি থেকে খাবে। সে সর্বশেষ থালার খাবার থেকে এরূপ স্বাদ ও মজা পাবে, যেমন সর্বপ্রথম থালা থেকে পাবে না। এরপর আবার হবে মেশকের ঘাম ও মেশকের ঢেঁকুর। তাদের মলমূত্র ত্যাগ ও নাকের শ্লেষ্মা বের করার প্রয়োজন হবে না।
(ইবন আবিদ-দুনিয়া ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইবন আবিদ-দুনিয়া বর্ণিত। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(ইবন আবিদ-দুনিয়া ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত পাঠ ইবন আবিদ-দুনিয়া বর্ণিত। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5720- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ يرفعهُ قَالَ إِن أَسْفَل أهل الْجنَّة أَجْمَعِينَ من يقوم على رَأسه عشرَة آلَاف خَادِم مَعَ كل خَادِم صحفتان وَاحِدَة من فضَّة وَوَاحِدَة من ذهب فِي كل صَحْفَة لون لَيْسَ فِي الْأُخْرَى مثلهَا يَأْكُل من آخِره كَمَا يَأْكُل من أَوله يجد لآخره من اللَّذَّة والطعم مَا لَا يجد لأوله ثمَّ يكون فَوق ذَلِك رشح مسك وجشاء مسك لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات