আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭১৯
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭১৯. হযরত ইবন হিব্বান তাঁর 'সহীহ'-এ কিতাবে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। উভয়ের বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপঃ একজন ইয়াহুদী নবী (ﷺ)-এর কাছে এসে বলল, হে আবুল কাসিম! আপনি কি মনে করেন না যে, জান্নাতবাসীরা জান্নাতে খাবে এবং পান করবে? এবং সে তার সঙ্গীদেরকে বলছে, যদি তিনি একথা আমার কাছে স্বীকার করেন, তবে আমি তাঁর সাথে বিতর্ক করব। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ। সেই সত্তার কসম, যাঁর হাতে মুহাম্মদ এর প্রাণ রয়েছে, নিশ্চয় তাদের প্রত্যেককে পানাহার ও ভোগ-সঙ্গমের ক্ষেত্রে একশ' পুরুষের শক্তি প্রদান করা হবে। তখন ইয়াহুদী লোকটি বলল, নিশ্চয় যে পানাহার করে তার মলমূত্র ত্যাগের প্রযোজন হয়। উত্তরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদের সে প্রয়োজন পূর্ণ হবে ঘামের মাধ্যমে, যা তাদের শরীরের চামড়া থেকে মেশকের মত প্রবাহিত হবে। ফলে দেখা যাবে যে, পেট হালকা হয়ে গেছে।
(নাসাঈ বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপই।)
(নাসাঈ বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরূপই।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5719- وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَلَفْظهمَا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل من الْيَهُود فَقَالَ يَا أَبَا الْقَاسِم أَلَسْت تزْعم أَن أهل الْجنَّة يَأْكُلُون فِيهَا وَيَشْرَبُونَ وَيَقُول لأَصْحَابه إِن أقرّ لي بِهَذَا خصمته فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بلَى وَالَّذِي نفس مُحَمَّد بِيَدِهِ إِن أحدهم ليُعْطى قُوَّة مائَة رجل فِي الْمطعم وَالْمشْرَب والشهوة وَالْجِمَاع فَقَالَ لَهُ الْيَهُودِيّ فَإِن الَّذِي يَأْكُل وَيشْرب تكون لَهُ الْحَاجة فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَاجتهم عرق يفِيض من جُلُودهمْ مثل الْمسك فَإِذا الْبَطن قد ضمر
وَلَفظ النَّسَائِيّ نَحْو هَذَا
وَلَفظ النَّسَائِيّ نَحْو هَذَا