আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৯৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে আল্লাহ্ তা'আলার বাণী: إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ আমি আপনাকে কাওসার দান করেছি।" (১০৮: ১) প্রসঙ্গে বর্ণিত। তিনি বলেন, এটা জান্নাতের একটি নহর। আর গভীরতা সত্তর হাজার ফরসখ। তার পানি দুধের চেয়ে অধিক সাদা। মধুর চেয়ে অধিক মিষ্টি। তার দুই কেনারা মুক্তা, যবরজদ ও ইয়াকূত। আল্লাহ্ তা'আলা সমস্ত নবীর পূর্বে বিশেষভাবে তাঁর নবী (মুহাম্মদ)-কে একটি ল্যান করেছেন।
(ইবন আবিদ-দুনিয়া মাওকুফরূপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5693- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله عز وَجل
إِنَّا أعطي الْكَوْثَر الْكَوْثَر 1 قَالَ هُوَ نهر فِي الْجنَّة عمقه سَبْعُونَ ألف فَرسَخ مَاؤُهُ أَشد بَيَاضًا من اللَّبن وَأحلى من الْعَسَل شاطئاه اللُّؤْلُؤ والزبرجد والياقوت خص الله بِهِ نبيه صلى الله عَلَيْهِ وَسلم قبل الْأَنْبِيَاء

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مَوْقُوفا
tahqiqতাহকীক:তাহকীক চলমান