আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৯২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতের নহরসমূহের বর্ণনা
৫৬৯২. হযরত আব্দুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কাওসার জান্নাতের একটি নহর। তার দুই পাড় সোনায় নির্মিত। তার প্রবাহ মুক্তা ও চুনির উপর দিয়ে, তার মাটি মেশকের চেয়ে সুগন্ধিময়, তার পানি মধুর চেয়ে অধিকতর মিষ্টি এবং বরফের চেয়ে অধিকতর সাদা। (ইবন মাজা ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَنهَار الْجنَّة
5692- عَن عبد الله بن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْكَوْثَر نهر فِي الْجنَّة حافتاه من ذهب وَمَجْرَاهُ على الدّرّ والياقوت تربته أطيب من الْمسك وماؤه أحلى من الْعَسَل وأبيض من الثَّلج
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح