আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৬৭৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতে সর্বনিম্ন জান্নাতীর নিয়ামতের বর্ণনা
৫৬৭৪. বায়হাকী ইয়াহইয়া ইবন আবি তালিব-এর রিওয়ায়েতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আব্দুল ওয়াহহাব আমাদের কাছে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাঈদ ইব্ন আবি আজবা কাতাদা থেকে, তিনি আবূ আয়্যুব থেকে, তিনি আব্দুল্লাহ্ ইবন আমর (রা) থেকে আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেন, মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতী হবে সেই ব্যক্তি, যার খেদমতে নিয়োজিত থাকবে এক হাজার খিদমতগার। প্রত্যেকটি খাদেম এমন কাজে থাকবে, যাতে তার সঙ্গী (অন্য খাদেম) থাকবে না। বর্ণনাকারী বলেন, এরপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেনঃ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا "যখন তুমি তাদেরকে দেখবে, তখন তুমি তাদেরকে বিক্ষিপ্ত মুক্তা বলে ধারণা করবে।" (৭৬: ১৯)
كتاب صفة الجنة والنار
فصل فِيمَا لأدنى أهل الْجنَّة فِيهَا
5674- وروى الْبَيْهَقِيّ من حَدِيث يحيى بن أبي طَالب حَدثنَا عبد الْوَهَّاب أَنبأَنَا سعيد بن أبي عرُوبَة عَن قَتَادَة عَن أبي أَيُّوب عَن عبد الله بن عَمْرو قَالَ إِن أدنى أهل الْجنَّة منزلَة من يسْعَى عَلَيْهِ ألف خَادِم كل خَادِم على عمل لَيْسَ عَلَيْهِ صَاحبه قَالَ وتلا هَذِه الْآيَة إِذا رَأَيْتهمْ حسبتهم لؤلؤا منثورا الْإِنْسَان 91