আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৬৭২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: জান্নাতে সর্বনিম্ন জান্নাতীর নিয়ামতের বর্ণনা
৫৬৭২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমস্ত জান্নাতীদের মধ্যে মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতী হবে সে ব্যক্তি, যার খেদমতের জন্য দণ্ডায়মান থাকবে দশ হাজার খাদেম। প্রত্যেকের হাতে থাকবে দুটি রেকাবী। একটি সোনার, অপরটি রূপার। প্রতিটিতে এমন খাবার থাকবে, যেরূপ খাবার অপরটিতে থাকবে না। সে প্রথম রেকাবী থেকে যা খাবে, তার সমান সে শেষ রেকাবী থেকেও খাবে। সে শেষ রেকাবীতে এরূপ ঘ্রাণ ও স্বাদ পাবে, যেমন সে প্রথম রেকাবীতে পাবে। অধিকন্তু সেটা হবে উন্নতমানের মেশকের ঘ্রাণ। তাদের মলমুত্রত্যাগ এবং নাকের শ্লেষা বের করার প্রয়োজন হবে না। তারা পরস্পরে ভাই ভাইয়ের মত মুখোমুখি আসনে উপবিষ্ট থাকবে।
(ইবন আবিদ-দুনিয়া ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির উল্লিখিত ভাষ্য তাবারানী বর্ণিত। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب صفة الجنة والنار
فصل فِيمَا لأدنى أهل الْجنَّة فِيهَا
5672- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أَسْفَل أهل الْجنَّة أَجْمَعِينَ دَرَجَة لمن يقوم على رَأسه عشرَة آلَاف خَادِم بيد كل وَاحِد صحفتان وَاحِدَة من ذهب وَالْأُخْرَى من فضَّة فِي كل وَاحِدَة لون لَيْسَ فِي الْأُخْرَى مثله يَأْكُل من آخرهَا مثل مَا يَأْكُل من أَولهَا تَجِد لآخرها من الطّيب واللذة مثل الَّذِي يجد لأولها ثمَّ يكون ذَلِك ريح الْمسك الأذفر لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ إخْوَانًا على سرر مُتَقَابلين

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَاللَّفْظ لَهُ وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান