আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৭১
অধ্যায়ঃ জানাযা
মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭১. আহমাদ বসরাবাসী এক বয়ঃবৃদ্ধ লোক থেকে বর্ণনা করেছেন, যার নাম তিনি উল্লেখ করেন নি। তিনি আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি আল্লাহ্ তা'আলা থেকে বর্ণনা করেন যে কোন মুসলমান বান্দা মৃত্যুবরণ করে; অতঃপর তার নিকট প্রতিবেশীদের মধ্য থেকে তিনটি পরিবার তার ভাল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয়, তখন আল্লাহ্ তা'আলা বলেন, আমার বান্দাগণ যা জানে সে মুতাবিক আমি তাদের সাক্ষ্য গ্রহণ করলাম এবং আমি তার যা জানি তা মাফ করে দিলাম।
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5373- وروى أَحْمد عَن شيخ من أهل الْبَصْرَة لم يسمه عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يرويهِ عَن ربه عز وَجل مَا من عبد مُسلم يَمُوت فَيشْهد لَهُ ثَلَاثَة أَبْيَات من جِيرَانه الأدنين بِخَير إِلَّا قَالَ الله عز وَجل قد قبلت شَهَادَة عبَادي على مَا علمُوا وغفرت لَهُ مَا أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান