আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩৭০
অধ্যায়ঃ জানাযা
মৃত ব্যক্তির জন্য দু'আ করা ও তার গুণগান করার প্রতি উৎসাহ প্রদান এবং এর বিপরীত কার্যের ব্যাপারে সতর্কীকরণ
৫৩৭০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, যে কোন মুসলমান মৃত্যু মুখে পতিত হয় তারপর তার নিকটতম প্রতিবেশীদের মধ্য থেকে চারটি পরিবার তার পক্ষে এমর্মে সাক্ষ্য দেয় যে, তারা তার ভাল গুণ ব্যতীত অন্য কিছু জানে না। তখন আল্লাহ্ তা'আলা বলেন, তার ব্যাপারে আমি তোমাদের জানাটুকু গ্রহণ করলাম এবং তার সেসব বিষয় ক্ষমা করে দিলাম, যা তোমরা জান না।
(আবু ইয়া'লা ও ইবন হিব্বান তাঁর সহীহ'-এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي الدُّعَاء للْمَيت وإحسان الثَّنَاء عَلَيْهِ والترهيب من سوى ذَلِك
5372- وَعَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلم يَمُوت فَيشْهد لَهُ أَرْبَعَة أهل أَبْيَات من جِيرَانه الأدنين إِنَّهُم لَا يعلمُونَ إِلَّا خيرا إِلَّا قَالَ الله قد قبلت علمكُم فِيهِ وغفرت لَهُ مَا لَا تعلمُونَ

رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান