আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৬২
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫২৬২. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহর সাথে শরীক করার চেয়ে জঘন্যতম কোন কিছু দ্বারা কোন বান্দাকে পরীক্ষা করা হয় না এবং আল্লাহর সাথে শিরক করার পর কোন বান্দাকে তার দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার চেয়ে কঠিনতম কোন কিছু দ্বারা পরীক্ষা করা হয় না। কোন বান্দাকে (যদি) তার দৃষ্টি শক্তি কেড়ে নেওয়ার দ্বারা পরীক্ষা করা হয়, অতঃপর সে সবর করে আল্লাহ্ তা'আলা তাকে ক্ষমা করে দেন।
(বাযযার (র) জাবির-এর রিওয়ায়েতেই হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5262- وَعَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لن يبتلى عبد بِشَيْء أَشد عَلَيْهِ من الشّرك بِاللَّه وَلنْ يبتلى عبد بِشَيْء بعد الشّرك بِاللَّه أَشد عَلَيْهِ من ذهَاب بَصَره وَلنْ يبتلى عبد بذهاب بَصَره فيصبر إِلَّا غفر الله لَهُ

رَوَاهُ الْبَزَّار من رِوَايَة جَابر أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান