আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৬১
অধ্যায়ঃ জানাযা
অনুচ্ছেদ
৫২৬১. হযরত যায়িদ ইব্‌ন আরকাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দার দ্বীন বিদায় নিয়ে যাওয়ার পর তার চক্ষু চলে যাওয়ার চেয়ে কঠিনতম কোন বিপদে তাকে আক্রান্ত করা হয়নি। যাকে তার চক্ষুর ব্যাপারে মুসিবতে আক্রান্ত করা হয়। তারপর সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা (অর্থাৎ মৃত্যু) পর্যন্ত সবর করে, আল্লাহ্ তা'আলা তার সাথে সে এভাবে সাক্ষাৎ করবে যে, তার কোন হিসাব-নিকাশ হবে না।
(বাযযার (র) জাবির জু'ফীর রিওয়ায়েতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
فصل
5261- وَعَن زيد بن أَرقم رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا ابْتُلِيَ عبد بعد ذهَاب دينه بأشد من ذهَاب بَصَره وَمن ابْتُلِيَ ببصره فَصَبر حَتَّى يلقى الله لَقِي الله تبَارك وَتَعَالَى وَلَا حِسَاب عَلَيْهِ

رَوَاهُ الْبَزَّار من رِوَايَة جَابر الْجعْفِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান