আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫১২৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
মৃত্যুর স্মরণ, উচ্চাভিলাষ নিয়ন্ত্রণ ও আমলের প্রতি ধাবিত হওয়ার জন্য উৎসাহ প্রদান, নেক আমলকারীর দীঘায়ুর ফযীলত এবং মৃত্যু কামনার ব্যাপারে নিষেধাজ্ঞা
৫১২৫. হযরত জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো না। কেননা, কিয়ামতের ভয়াবহতা অতি প্রচণ্ড। নিশ্চয় সৌভাগ্য হচ্ছে বান্দার আয়ু দীর্ঘ হওয়া এবং আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তাওবা ও নেক আমলের তাওফীক প্রদান করা।
(আহমাদ (র) হাসান সনদে ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي ذكر الْمَوْت وَقصر الأمل والمبادرة بِالْعَمَلِ وَفضل طول الْعُمر لمن حسن عمله وَالنَّهْي عَن تمني الْمَوْت
5125- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تَتَمَنَّوْا الْمَوْت فَإِن هول المطلع شَدِيد وَإِن من السَّعَادَة أَن يطول عمر العَبْد وَيَرْزقهُ الله الْإِنَابَة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান