আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০৩২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৩২. হযরত আব্দুল্লাহ্ ইবন শাকীকের থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা)-এর সাথে মদীনায় এক বছর অবস্থান করেছি। তিনি আমাকে একদিন- তখন আমরা আয়েশা (রা)-এর হুজরার নিকট ছিলাম-বললেন, আমি নিজেদেরকে এমতাবস্থায় দেখেছি যে, মোটা কাপড় ব্যতিত আমাদের আর কোন কাপড় ছিল না। আমাদের কাপড়ও কারও এমন দিন আসত, যখন সে এতটুকু খাবার পেত না, যদ্দারা সে নিজের পিঠ সোজা করতে পারে। ফলে আমাদের কেউ কেউ পাথর তুলে নিত এবং তা ক্ষুধার্ত পেটে বাঁধত। অতঃপর নিজের পিঠকে সোজা করার জন্য কাপড় দ্বারা তা বেঁধে দিত।
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এর সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5032- وَعَن عبد الله بن شَقِيق قَالَ أَقمت مَعَ أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ بِالْمَدِينَةِ فَقَالَ لي ذَات يَوْم وَنحن عِنْد حجرَة عَائِشَة لقد رَأَيْتنَا وَمَا لنا ثِيَاب إِلَّا الأبراد الخشنة وَإنَّهُ ليَأْتِي على أَحَدنَا الْأَيَّام مَا يجد طَعَاما يُقيم بِهِ صلبه حَتَّى إِن كَانَ أَحَدنَا ليَأْخُذ الْحجر فيشد بِهِ على أَخْمص بَطْنه ثمَّ يشده بِثَوْبِهِ ليقيم صلبه
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح