আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০৩১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০৩১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমার তিনদিন অতিবাহিত হয়ে গেল, অথচ আমি কোন খাবার খেতে পাইনি। অতঃপর আমি সুফফার উদ্দেশ্যে এলাম এবং পড়ে যেতে লাগলাম। ছেলেপুলেরা বলতে লাগল, আবু হুরায়রা, মৃগী রোগে আক্রান্ত হয়েছে। তখন আমি তাদেরকে ডেকে বলতে লাগলাম। না, বরং তোমরা মৃগী রোগে আক্রান্ত। এভাবে আমি সুফ্ফায় পৌঁছে গেলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখতে পেলাম যে, তাঁর কাছে দু'খাঞ্চা গোশতের ঝোলমাখা রুটি আনা হয়েছে। তিনি খাঞ্চায় হাজির হওয়ার জন্য সুফফাবাসীকে ডাকলেন এবং তারাও এ থেকে খাবে। আমি ঘাড় উচিয়ে তাকাতে লাগলাম, যাতে আমাকে ডাকে। অবশেষে লোকেরা খেয়ে উঠে গেল এবং খাঞ্চার আশে পাশে লেগে থাকা সামান্য কিছু ব্যতীত খাঞ্চায় তেমন কিছু অবশিষ্ট রইল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) সেগুলো একত্রিত করলে, তা এক গ্রাস পরিমাণ হল। অতঃপর তিনি সে গ্রাসটি তাঁর অঙ্গুলির উপর রাখলেন এবং আমাকে বললেন, 'বিসমিল্লাহ' বলে খাও। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ রয়েছে, আমি সে গ্রাস থেকে খেতে খেতে পরিতৃপ্ত হয়ে গেলাম।
(ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5031- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ أَتَت عَليّ ثَلَاثَة أَيَّام لم أطْعم فَجئْت أُرِيد الصّفة فَجعلت أسقط فَجعل الصّبيان يَقُولُونَ جن أَبُو هُرَيْرَة قَالَ فَجعلت أناديهم وَأَقُول بل أَنْتُم المجانين حَتَّى انتهينا إِلَى الصّفة فَوَافَقت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أُتِي بقصعتين من
ثريد فَدَعَا عَلَيْهَا أهل الصّفة وهم يَأْكُلُون مِنْهَا فَجعلت أتطاول كي يدعوني حَتَّى قَامَ الْقَوْم وَلَيْسَ فِي الْقَصعَة إِلَّا شَيْء فِي نواحي الْقَصعَة فَجَمعه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَصَارَت لقْمَة فَوَضعه على أَصَابِعه فَقَالَ لي كل باسم الله فوالذي نَفسِي بِيَدِهِ مَا زلت آكل مِنْهَا حَتَّى شبعت

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান