আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০২১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০২১. হযরত আব্দুল্লাহ্ ইবন শাদ্দাদ ইবন হাদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উসমান ইব্ন আফফান (রা)-কে জুমু'আর দিন মিম্বরের উপর উপবিষ্ট দেখেছি, তাঁর পরনে ছিল এডেনে তৈরী একটি মোটা লুঙ্গি।
তার মূল্য চার বা পাঁচ দিরহাম। আর তাঁর গায়ে ছিল কূফার তৈরী একটি রঙিন চাদর। তিনি ছিলেন হালকা গড়নের অধিকারী, দীর্ঘ শ্মশ্রু মণ্ডিত ও সুশ্রী চেহারার লোক।
(তাবারানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন। লেবাস অধ্যায়ে অপ্রচলিত শব্দাবলির ব্যাখ্যা সহকারে হাদীসটি উল্লিখিত হয়েছে।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5021- وَعَن عبد الله بن شَدَّاد بن الْهَاد قَالَ رَأَيْت عُثْمَان بن عَفَّان يَوْم الْجُمُعَة على الْمِنْبَر عَلَيْهِ إِزَار عدني غليظ ثمنه أَرْبَعَة دَرَاهِم أَو خَمْسَة وريطة كوفية ممشقة ضرب اللَّحْم طَوِيل اللِّحْيَة حسن الْوَجْه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَتقدم فِي اللبَاس مَعَ شرح غَرِيبه
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَتقدم فِي اللبَاس مَعَ شرح غَرِيبه