আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০১৯
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত আছে যে, উমর (রা) জাবির ইবন আব্দুল্লাহ (রা)-এর হাতে একটি দিরহাম দেখতে পেলেন। তখন জিজ্ঞেস করলেন, এ দিরহাম দিয়ে কি করবে? তিনি বললেন, এ দিরহাম দ্বারা আমার পরিবারের জন্য গোশত ক্রয় করতে ইচ্ছা করছি, তারা গোশতের জন্য অধীর হয়ে উঠেছে। তখন উমর (রা) বললেন, তোমাদের মন যা চায়, তা-ই কি তোমরা ক্রয় কর? তোমাদের কেউ কি তার আত্মীয় ও প্রতিবেশির খাতিরে পেটকে সংযত করতে চায় না? এ আয়াতটি তোমাদের মন থেকে কোথায় হারিয়ে যায়। "তোমরা তো তোমাদের পার্থিব জীবনে নিজেদের সুখ-সন্তার শেষ করে ফেলেছে এবং তা তোমরা উপভোগ করে এসেছ।" (৪৬ঃ ২০)
(হাকিম (র) কাসিম ইবন আব্দুল্লাহ্ ইবন আমর-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি অগ্রহণযোগ্য রাবী। এতদসত্ত্বেও তাকে হাদীসটি সহীহ্ সাব্যস্ত করতে দেখি। মালিক হাদীসটি ইয়াহইয়া ইবন সাঈদ-এর সূত্রে বর্ণনা করেছেন যে, উমর ইবন খাত্তাব (রা) জাবির ইবন আব্দুল্লাহ্ (রা)-পেলেন...... এবলে তিনি হাদীসটি বর্ণনা করেছেন। জাবিরের হাদীসটি الترهيب من الشبع অধ্যায়ে উল্লিখিত।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5019- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن عمر رأى فِي يَد جَابر بن عبد الله درهما فَقَالَ مَا هَذَا الدِّرْهَم قَالَ أُرِيد أَن أَشْتَرِي بِهِ لأهلي لَحْمًا قرموا إِلَيْهِ فَقَالَ أكل مَا اشتهيتم اشتريتم مَا يُرِيد أحدكُم أَن يطوي بَطْنه لِابْنِ عَمه وجاره أَيْن تذْهب عَنْكُم هَذِه الْآيَة أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بهَا رَوَاهُ الْحَاكِم من رِوَايَة الْقَاسِم بن عبد الله بن عمر وَهُوَ واه وَأرَاهُ صَححهُ مَعَ هَذَا وَرَوَاهُ مَالك عَن يحيى بن سعيد أَن عمر بن الْخطاب أدْرك جَابر بن عبد الله فَذكره وَتقدم حَدِيث جَابر فِي التَّرْهِيب من الشِّبَع
قَوْله قرموا إِلَيْهِ أَي اشتدت شهواتهم لَهُ وَالْقَرْمُ شدَّة الشَّهْوَة للحم حَتَّى لَا يصبر عَنهُ
قَوْله قرموا إِلَيْهِ أَي اشتدت شهواتهم لَهُ وَالْقَرْمُ شدَّة الشَّهْوَة للحم حَتَّى لَا يصبر عَنهُ