আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০১৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১৮. হযরত যায়িদ ইব্ন আসলাম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রা) একদা পানি পান করতে চাইলেন। তাঁর সামনে মধু মেশানো পানি পেশ করা হল। তখন তিনি বললেন, এটি তো অবশ্যই একটি উৎকৃষ্ট বস্তু। অথচ আমি আল্লাহ তা'আলার বাণী শুনছি যে, তিনি এক সম্প্রদায়কে নিজেদের খেয়াল-খুশি মত চলার জন্য নিন্দা করেছেন। আল্লাহ্ তা'আলা বলেন: "তোমরা তো তোমাদের পার্থিব জীবনে নিজেদের সুখ-সম্ভার শেষ করে ফেলেছ এবং তা তোমরা উপভোগ করে এসেছে।" (৪৬: ২০) অতএব আমাদের নেক আমলগুলোর প্রতিফল আমাদেরকে আগে ভাগেই দিয়ে ফেলা হয়েছে বলে আমি আশংকাবোধ করছি। এই বলে তিনি সে পানি পান করলেন না।
(রুযায়ন হাদীসটি উল্লেখ করেছেন, তবে আমি পাইনি।)
(রুযায়ন হাদীসটি উল্লেখ করেছেন, তবে আমি পাইনি।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5018- وَعَن زيد بن أسلم قَالَ استسقى عمر فجيء بِمَاء قد شيب بِعَسَل فَقَالَ إِنَّه لطيب لكني أسمع الله عز وَجل نعى على قوم شهواتهم فَقَالَ أَذهَبْتُم طَيِّبَاتكُمْ فِي حَيَاتكُم الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بهَا الْأَحْقَاف 02 فَأَخَاف أَن تكون حَسَنَاتنَا عجلت لنا فَلم يشربه
ذكره رزين وَلم أره
ذكره رزين وَلم أره