আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০১১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, এক ব্যক্তি তাঁর কাছে এল। তখন তাঁর কাছে তাঁর এক বাঁদী বসা ছিল, তার গায়ে ছিল একটি ছোট জামা, যার মূল্য ছিল পাঁচ দিরহাম। আয়েশা (রা) বললেন, তুমি আমার বাঁদীটির প্রতি চোখ তুলে তাকিয়ে দেখ, কেননা, সে এ জামাটি ঘরে পরতে গর্ববোধ করে। অথচ রাসুলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশায় আমার এরূপ একটি ছোট জামা ছিল। মদীনায় যে মহিলাকেই বাসর যাপনের জন্য সাজানো হত, সে উক্ত জামাটি আমার কাছে ধার চেয়ে পাঠাত।
(বুখারী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5011 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رجلا دخل عَلَيْهَا وَعِنْدهَا جَارِيَة لَهَا عَلَيْهَا درع ثمنه خَمْسَة دَرَاهِم فَقَالَت ارْفَعْ بَصرك إِلَى جاريتي انْظُر إِلَيْهَا فَإِنَّهَا تزهو على أَن تلبسه فِي الْبَيْت وَقد كَانَ لي مِنْهُنَّ درع على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَمَا كَانَت امْرَأَة تقين بِالْمَدِينَةِ إِلَّا أرْسلت إِلَيّ تستعيره

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান