আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫০১০
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০১০. হযরত আসমা বিনত আবু বকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মদীনায় হিজরত করতে মনস্থ করলেন, তখন আমি আবু বকরের গৃহে তাঁর সফরে নেয়ার জন্য খাবার তৈরি করলাম। কিন্তু তিনি তাঁর সফরের খাবার ও তাঁর পানির মশকের মুখ বাঁধার জন্য কিছু পেলেন না। তখন আমি আবূ বকর (রা-কে বললাম, আল্লাহর কসম। আমার কোমরবন্ধ ব্যতীত আমি এগুলো বাঁধার আর কিছু পাচ্ছি না। তিনি বললেন, তুমি তোমার কোমরবন্ধটি দু'ভাগে ভাগ করে ফেল। একাংশ দিয়ে পানির মশক বেঁধে দাও এবং অপর অংশ দিয়ে সফরের খাবার বেঁধে দাও। আমি তাই করলাম।
এ কারণে তাঁকে দুই কোমরবন্ধ বিশিষ্ট বলা হয়।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
এ কারণে তাঁকে দুই কোমরবন্ধ বিশিষ্ট বলা হয়।
(বুখারী (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5010- وَعَن أَسمَاء بنت أبي بكر رَضِي الله عَنْهُمَا قَالَت صنعت سفرة لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بَيت أبي بكر حِين أَرَادَ أَن يُهَاجر إِلَى الْمَدِينَة فَلم يجد لسفرته وَلَا لسقائه مَا يربطهما بِهِ فَقلت لأبي بكر وَالله مَا أجد شَيْئا أربط بِهِ إِلَّا نطاقي قَالَ فشقيه بِاثْنَيْنِ واربطي بِوَاحِد السقاء وبواحد السفرة فَفعلت فَلذَلِك سميت ذَات النطاقين
رَوَاهُ البُخَارِيّ
النطاق بِكَسْر النُّون شَيْء تشد بِهِ الْمَرْأَة وَسطهَا لترفع بِهِ ثوبها عَن الأَرْض عِنْد قَضَاء الأشغال
رَوَاهُ البُخَارِيّ
النطاق بِكَسْر النُّون شَيْء تشد بِهِ الْمَرْأَة وَسطهَا لترفع بِهِ ثوبها عَن الأَرْض عِنْد قَضَاء الأشغال