আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০০৭
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৭. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পশমের কাপড় ও তালিযুক্ত জুতো পরিধান করেছেন। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অরুচির খাবার খেয়েছেন এবং মোটা কাপড় পরিধান করেছেন। হাসানকে জিজ্ঞেস করা হল, 'অরুচিকর খাবার' মানে কি? তিনি বললেন, যবের মোটা আটা, যা পানির ঢোক ছাড়া রাসূলুল্লাহ্ (ﷺ) গলাধঃকরণ করতে পারতেন না।
(ইবন মাজাহ ও হাকিম (র) উভয়ে ইউসফ ইবনু আবূ কাসীর-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি একজন অজ্ঞাত পরিচয় রাবী। তিনি হাদীসটি নূহ ইব্‌ন যাকওয়ান থেকে বর্ণনা করেছেন। তিনি অগ্রহণযোগ্য রাবী। হাকিম (র) বলেন, এর সনদ সহীহ। হাকিম বর্ণিত রিওয়ায়েতে 'অরুচিকর খাবার' এর স্থলে 'মোটা খাবার' বলা হয়েছে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5007- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ لبس رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الصُّوف واحتذى المخصوف وَقَالَ أكل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشعا وَلبس حلسا خشنا
قيل لِلْحسنِ مَا البشع قَالَ غليظ الشّعير مَا كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يسيغه إِلَّا بجرعة من مَاء

رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة يُوسُف بن أبي كثير وَهُوَ مَجْهُول عَن نوح بن ذكْوَان وَهُوَ واه وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَعِنْده خشنا مَوضِع بشعا
tahqiqতাহকীক:তাহকীক চলমান