আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৫০০৬
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৫০০৬. আবূ শায়খ 'আস-সাওয়াব' গ্রন্থে ইব্‌ন ফুযায়ল এর সনদে মুজালিদের সূত্রে ইয়াহইয়া ইবন উব্বাদ-এর মধ্যস্থতায় তাদেরই স্বগোত্রীয় এক মহিলার কাছে থেকে-যার নাম তিনি উল্লেখ করেন নি-হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আয়েশা (রা)-এর কাছে গেলাম এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর বিছানাখানি স্পর্শ করে দেখলাম। দেখি কী! বিছানাখানি অত্যন্ত মোটা ও রুক্ষ। তার ভিতরে রয়েছে এক প্রকার গাছের ছাল অথবা খেজুরে গাছের ফাৎরা। তখন আমি বললাম, হে উম্মুল মু'মিনীন! আমার কাছে এর চেয়ে উত্তম ও নরম একটি বিছানা আছে।... তারপর তিনি হাদীসটি পূর্ববর্তী হাদীসের চেয়ে দীর্ঘ বিবরণ দিয়ে বর্ণনা করেছেন।
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
5006- وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب عَن ابْن فُضَيْل عَن مجَالد عَن يحيى بن عباد عَن امْرَأَة من قَومهمْ لم يسمهَا قَالَت دخلت على عَائِشَة رَضِي الله عَنْهَا فمسست فرَاش رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَإِذا هُوَ خشن وَإِذا دَاخله بردي أَو لِيف فَقلت يَا أم الْمُؤمنِينَ إِن عِنْدِي فراشا أحسن من هَذَا وألين
فَذكره أطول مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান