আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৯৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৯৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আল্লাহর পথে এমন ভয় ভীতির সম্মুখীন হয়েছি যে, অন্য কেউ তদ্রূপ ভয় ভীতির সম্মুখীন হয় নি। আমি আল্লাহর পথে এরূপ দুঃখ-কষ্টের সম্মুখীন হয়েছি যে, অন্য কেউ তদ্রূপ দুঃখ কষ্টের সম্মুখীন হয়নি। আমার উপর দিয়ে ত্রিশ দিন, ত্রিশ রাত্রি অতিবাহিত হয়ে গেছে। অথচ বিলালের বগলের তলে লুকিয়ে থাকার মত সামান্য কিছু বস্তু ব্যতীত আমার ও বিলালের এতটুকু খাবার ছিল না, যা কোন হৃৎপিণ্ডধারী প্রাণী খেতে পারে।
(তিরমিযী ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ'-এ-হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী (র) বলেন: হাদীসটি
হাসান সহীহ।)
উল্লিখিত হাদীসের ব্যাখ্যা: রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে হিজরত করে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হলেন, তখন তাঁর সাথে ছিলেন বিলাল (রা)। এ সফরে বিলাল (রা)-এর কাছে এতটুকু খাবারই ছিল, যতটুকু তিনি নিজ বগলের নিচে ধারণ করতে পারতেন।

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4998- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد أخفت فِي الله وَمَا يخَاف أحد وَلَقَد أوذيت فِي الله وَمَا يُؤْذى أحد وَلَقَد أَتَت عَليّ ثَلَاثُونَ من بَين يَوْم وَلَيْلَة وَمَا لي ولبلال طَعَام يَأْكُلهُ ذُو كبد إِلَّا شَيْء يواريه إبط بِلَال
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
وَمعنى هَذَا الحَدِيث حِين خرج رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَارِبا من مَكَّة وَمَعَهُ بِلَال إِنَّمَا كَانَ مَعَ بِلَال من الطَّعَام مَا يحمل تَحت إبطه انْتهى