আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৪২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪২. হযরত আনাস (রা)-এর সূত্রে নবী থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়ার দুশ্চিন্তা নিয়ে যার রাত পোহাল তার প্রতিপালকের প্রতি অসন্তুষ্ট অবস্থায়ই তার প্রভাত হল। কোন দুঃখ-দুর্দশা অভিযোগ নিয়ে যার প্রভাত হলো, সে তো (প্রকৃতপক্ষে) আল্লাহ তা'আলার বিরুদ্ধেই অভিযোগ করলো। যে কোন ধনীর কাছ থেকে ধন-সম্পদ লাভ করার উদ্দেশ্যে তার সামনে অবনত হল, সে আল্লাহ তা'আলাকে অসন্তুষ্ট করল। যাকে কুরআন (এর জ্ঞান) প্রদান করা হয়েছে, তবুও সে জাহান্নামে গেল, আল্লাহ্ তা'আলা তাকে (রহমত থেকে) দূরে সরিয়ে দেবেন।
(তাবারানী আস-সাগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। আবু শায়খ ও আস সাওয়াব' গ্রন্থে আবু দারদা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি উক্ত রিওয়ায়েতের শেষে বলেন। "যে কোন ধনীর কাছে গিয়ে বসল অথবা তার মজলিস শামিল হল, অতঃপর দুনিয়া লাভের জন্য তার কাছে অবনত হল, তার দীনের দুই তৃতীয়াংশ নষ্ট হয়ে গেল এবং সে জাহান্নামে প্রবেশ করল"।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4942- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أصبح حَزينًا على الدُّنْيَا أصبح ساخطا على ربه تَعَالَى وَمن أصبح يشكو مُصِيبَة نزلت بِهِ فَإِنَّمَا يشكو الله عز وَجل وَمن تضعضع لَغَنِيّ لينال مِمَّا فِي يَدَيْهِ أَسخط الله عز وَجل وَمن أعطي الْقُرْآن فَدخل النَّار فَأَبْعَده الله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير وَرَوَاهُ أَبُو الشَّيْخ فِي الثَّوَاب من حَدِيث أبي الدَّرْدَاء إِلَّا أَنه قَالَ فِي آخِره
وَمن قعد أَو جلس إِلَى غَنِي فتضعضع لَهُ لدُنْيَا تصيبه ذهب ثلثا دينه وَدخل النَّار