আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯৪১
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯৪১. হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়ার দুশ্চিন্তা নিয়েই যার প্রভাত হল, আল্লাহর প্রতি তার নির্ভলশীলতা নেই। আর যে কোন কারণে বাধ্য হওয়া ব্যতিরেকেই নিজের আত্মাকে লাঞ্ছিত করল, সে আমাদের কেউ নয়।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। 'আদল অধ্যায়ে' আবূ দাহদাহ (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে। "দুনিয়াই কেবল যার ভাবনা হয়, আল্লাহ তা'আলা তার জন্য আমার সংসর্গ হারাম করে দিন। কেননা, আমি দুনিয়াদারীর ক্ষতি করণের জন্য প্রেরিত হয়েছি- দুনিয়া বানানোর জন্য প্রেরিত হই নি।" তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)

كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4941- وَرُوِيَ عَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أصبح وهمه الدُّنْيَا فَلَيْسَ من الله فِي شَيْء وَمن أعْطى الذلة من نَفسه طَائِعا غير مكره فَلَيْسَ منا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَتقدم فِي الْعدْل حَدِيث أبي الدحداح عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَفِيه وَمن كَانَت همته الدُّنْيَا حرم الله عَلَيْهِ جواري فَإِنِّي بعثت بخراب الدُّنْيَا وَلم أبْعث بعمارتها
رَوَاهُ الطَّبَرَانِيّ