আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৯০৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৯০৪. হযরত আবু সুফিয়ান -এর সূত্রে তাঁর উস্তাযগণের নিকট থেকে বর্ণিত। তিনি বলেন, সা'দ (রা) সালমান (রা)-কে রুগ্ন অবস্থায় দেখতে গেলেন। রাবী বলেন, তখন সালমান (রা) কেঁদে দিলেন। সা'দ (রা) জিজ্ঞেস করলেন, হে আবু আব্দুল্লাহ! আপনি কাঁদছেন কেন? অথচ রাসূলুল্লাহ (ﷺ) ইনতিকালের সময় আপনার প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আপনি হাওযে কাওসার-এ তাঁর সাথে মিলিত হবেন, আর আপনার সঙ্গীদের সাথে সাক্ষাৎ করবেন। উত্তরে তিনি বললেনঃ আমি মৃত্যুর ভয়ে কিংবা দুনিয়ার প্রতি লোভের কারণে কাঁদছি না। তবে রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট থেকে একটি প্রতিশ্রুতি নিয়ে ছিলেন, তিনি বলেছিলেন, 'তোমাদের প্রত্যেকের পার্থিব অবলম্বন মুসাফিরের পাথেয় তুল্য হওয়া উচিত।' অথচ আমার নিকট এসব জিনিস রয়েছে। রাবী বলেন: তখন তাঁর পার্শ্বে ছিল একটি কাপড় ধোয়ার পাত্র, একটি খাঞ্চা ও একটি পানির লোটা। তারপর তিনি বললেনঃ হে সা'দ। তুমি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি (কোন কাজের) সংকল্প করবে, যখন তুমি (কোন কিছু) বণ্টন করবে এবং যখন তুমি বিচার মীমাংসা করবে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেনঃ এর সনদ সহীহ।)
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেনঃ এর সনদ সহীহ।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4904- وَعَن أبي سفين عَن أشياخه قَالَ قدم سعد على سلمَان يعودهُ قَالَ فَبكى فَقَالَ سعد مَا يبكيك يَا أَبَا عبد الله توفّي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ عَنْك رَاض وَترد عَلَيْهِ الْحَوْض وتلقى أَصْحَابك
فَقَالَ مَا أبْكِي جزعا من الْمَوْت وَلَا حرصا على الدُّنْيَا وَلَكِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عهد إِلَيْنَا عهدا قَالَ لتكن بلغَة أحدكُم من الدُّنْيَا كزاد الرَّاكِب وحولي هَذِه الأساود قَالَ وَإِنَّمَا حوله إجانة وجفنة ومطهرة فَقَالَ يَا سعد اذكر الله عِنْد همك إِذا هَمَمْت وَعند يَديك إِذا قسمت وَعند حكمك إِذا حكمت
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ قَوْله وَهَذِه الأساود حَولي قَالَ أَبُو عبيد أَرَادَ الشخوص من الْمَتَاع وكل شخص سَواد من إِنْسَان أَو مَتَاع أَو غَيره