আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৮৫
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দুনিয়ার প্রতি অনাসক্তি ও দুনিয়ার স্বল্পতায় তুষ্ট থাকার জন্য উৎসাহ দান এবং দুনিয়ার প্রতি ভালবাসা ও তজ্জন্য প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সতর্কীকরণ এবং পানাহার ও লেবাস পোষাক ইত্যাদিতে নবী (ﷺ)-এর জীবন-যাপন পদ্ধতি সম্পর্কিত কতিপয় হাদীস
৪৮৮৫. হযরত যাহহাক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: নবী (ﷺ)-এর কাছে এক ব্যক্তি এসে বলল: ইয়া রাসুলাল্লাহ। মানুষের মধ্যে (দুনিয়ার প্রতি) সর্বাধিক নিরাসক্ত কে? তিনি বললেন: যে কবর ধ্বংস হওয়ার
কথা ভুলে না, দুনিয়ার অধিক শোভা বর্জন করে, অবিনশ্বর জীবনকে নশ্বর জীবনের উপর প্রাধান্য দেয়,
আগামীকালকে সে নিজ জীবনের মধ্যে হিসাব করে না এবং নিজেকে মৃতদের মধ্যে গণ্য করে।
(ইবন আবিদ-দুনিয়া হাদীসটি 'মুরসাল'রূপে বর্ণনা করেছেন। অনুরূপ আরও কতগুলো হাদীস মৃত্যুর আলোচনা। প্রসঙ্গে ইনশাআল্লাহ বর্ণিত হবে।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الزّهْد فِي الدُّنْيَا والاكتفاء مِنْهَا بِالْقَلِيلِ والترهيب من حبها وَالتَّكَاثُر فِيهَا والتنافس وَبَعض مَا جَاءَ فِي عَيْش النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي المأكل والملبس وَالْمشْرَب وَنَحْو ذَلِك
4885- وَعَن الضَّحَّاك رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَقَالَ يَا رَسُول الله من أزهد النَّاس قَالَ من لم ينس الْقَبْر والبلى وَترك فضل زِينَة الدُّنْيَا وآثر مَا يبْقى على مَا يفنى وَلم يعد غَدا فِي أَيَّامه وعد نَفسه من الْمَوْتَى

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا مُرْسلا وَسَتَأْتِي لَهُ نَظَائِر فِي ذكر الْمَوْت إِن شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান