আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৭৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭৩. হযরত ফুযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ্। যে ব্যক্তি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সাক্ষ্য দেয় যে, আমি তোমার রাসূল, তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ সৃষ্টি করে দাও, তোমার প্রদত্ত মৃত্যু তার জন্য সহজ করে দাও, তাকে দুনিয়ার সম্পদ কমিয়ে দাও। পক্ষান্তরে, যে ব্যক্তি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে না, এবং সাক্ষ্য দেয় না যে, আমি তোমার রাসূল তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ দিয়ো না, তোমার প্রদত্ত মৃত্যু তার জন্য সহজ করো না এবং তাকে দুনিয়ার সম্পদ বৃদ্ধি করে দাও।
(ইবন আবিদ দুনিয়া, তাবারানী, ইবন হিব্বান তাঁর 'সহীহ' কিতাবে ও আবূ শায়খ ইবন হিব্বান 'আস-সাওয়াব' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ হাদীসটি আমর ইবন গায়লান সাকাফী-যার সাহাবী হওয়ার ব্যাপারে মতভেদ হয়েছে-এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ! যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, আমাকে বিশ্বাস করে এবং একথা জানে যে, আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য, তাকে তুমি ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কম দাও। তার অন্তরে তোমার সাক্ষাতের আগ্রহ সৃষ্টি করে দাও এবং দ্রুত তার মৃত্যু দিয়ে দাও। আর যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে না, আমাকে বিশ্বাস করে না এবং একথা মানে না যে, আমি যা নিয়ে এসেছি, তা তোমার পক্ষ থেকে আনীত সত্য, তার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দাও এবং তার আয়ু দীর্ঘ করে দাও।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4873- وَعَن فضَالة بن عبيد رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ من آمن بك وَشهد أَنِّي رَسُولك فحبب إِلَيْهِ لقاءك وَسَهل عَلَيْهِ قضاءك وأقلل لَهُ من الدُّنْيَا وَمن لم يُؤمن بك وَيشْهد أَنِّي رَسُولك فَلَا تحبب إِلَيْهِ لقاءك وَلَا تسهل عَلَيْهِ قضاءك وَكثر عَلَيْهِ من الدُّنْيَا

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي الثَّوَاب وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث عَمْرو بن غيلَان الثَّقَفِيّ وَهُوَ مُخْتَلف فِي صحبته قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ من آمن بِي وصدقني وَعلم أَن مَا جِئْت بِهِ الْحق من عنْدك فأقلل مَاله وَولده وحبب إِلَيْهِ لقاءك وَعجل لَهُ الْقَضَاء وَمن لم يُؤمن بِي وَلم يصدقني وَلم يعلم أَن مَا جِئْت بِهِ الْحق من عنْدك فَأكْثر مَاله وَولده وأطل عمره
tahqiqতাহকীক:তাহকীক চলমান