আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৭২
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৭২. হযরত ইরবায ইব্‌ন সারিয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) সুফ্ফায় আমাদের কাছে আসতেন, তখন আমাদের গায়ে থাকত হাওতাকিয়্যা নামক এক প্রকার ছোট বস্ত্র। অতঃপর (একদিন) বললেন : তোমাদের জন্য যা গচ্ছিত রাখা হয়েছ, তা যদি তোমরা জানতে, তবে তোমাদের কাছে যা কিছু অদৃশ্য রয়েছে, তজ্জন্য তোমরা দুঃখবোধ করতে না। নিশ্চয় তোমাদের জন্য পারস্য ও রোমের বিজয় সূচিত হবে।
(আহমাদ হাদীসটি গ্রহণযোগ্য সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4872- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يخرج إِلَيْنَا فِي الصّفة وعلينا الحوتكية فَقَالَ لَو تعلمُونَ مَا ادخر لكم مَا حزنتم على مَا زوي عَنْكُم ولتفتحن عَلَيْكُم فَارس وَالروم

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد لَا بَأْس بِهِ
الحوتكية بحاء مُهْملَة مَفْتُوحَة ثمَّ وَاو سَاكِنة ثمَّ تَاء مثناة فَوق قيل هِيَ عمَّة يتعممها الْأَعْرَاب يسمونها بِهَذَا الِاسْم وَقيل هُوَ مُضَاف إِلَى رجل يُسمى حوتكا كَانَ يتعممها والحوتك الْقصير وَقيل هِيَ خميصة منسوبة إِلَيْهِ وَإِلَى الْقصر وَهَذَا أظهر وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান