আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৪৮
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৪৮. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতের দরজায় দুই মু'মিন ব্যক্তি সাক্ষাৎ করবে, তাদের একজন দুনিয়ায় ধনী ও অপরজন দরিদ্র ছিল। দরিদ্র লোকটিকে জান্নাতে দাখিল করা হবে, আর ধনী লোকটিকে আটকিয়ে রাখা হবে, যে পর্যন্ত আল্লাহ্ আটকিয়ে রাখতে ইচ্ছা করেন। অতঃপর তাকে জান্নাতে দাখিল করা হবে। তখন দরিদ্র লোকটি তার সাথে সাক্ষাৎ করে বলবে, হে আমার ভাই, কোন বিষয়টি তোমাকে আটকিয়ে রেখে দিল? আল্লাহর কসম। তুমি যে বাধাপ্রাপ্ত হয়েছিলে, তাতে আমি তোমার জন্য আশঙ্কা করেছিলাম। উত্তরে সে বলবে: হে আমার ভাই! আমি তোমার সাথে সাক্ষাতের পর এক অপমানজনক ও বিরক্তিকর বাধার সম্মুখীন হয়েছিলাম। তোমার নিকট পৌছতে আমার শরীর থেকে এত ঘাত ঝরেছে যে, যদি তিক্ত ও লবণাক্ত ঘাস ভক্ষণকারী পুরো এক হাজার উট তা পান করার জন্য অবতীর্ণ হত, তবে তারাও তা পান করে পরিতৃপ্ত হয়ে ফিরে যেত।
(আহমাদ হাদীসটি একটি উত্তম ও শক্তিশালী সনদে বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4848- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم التقى مُؤْمِنَانِ على بَاب الْجنَّة مُؤمن غَنِي وَمُؤمن فَقير كَانَا فِي الدُّنْيَا فَأدْخل الْفَقِير الْجنَّة وَحبس الْغَنِيّ مَا شَاءَ الله أَن يحبس ثمَّ أَدخل الْجنَّة فَلَقِيَهُ الْفَقِير فَقَالَ يَا أخي مَاذَا حَبسك وَالله لقد حبست حَتَّى خفت عَلَيْك فَيَقُول يَا أخي إِنِّي حبست بعْدك محبسا فظيعا كريها مَا وصلت إِلَيْك حَتَّى سَالَ مني من الْعرق مَا لَو ورده ألف بعير كلهَا أَكلَة حمض النَّبَات لصدرت عَنهُ رواء

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد قوي
الحمض مَا ملح وَأمر من النَّبَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান