আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৪৮৪৪
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৪৪. হযরত আবদুর রহমান ইবন সাবিত (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবন খাত্তাব (রা) সাঈদ ইবন আমির (রা) এর কাছে এ মর্মে লোক পাঠালেন যে, আমরা আপনার কাছে তাদের সম্পর্কে জানতে চাই, যাদেরকে নিয়ে আপনি শত্রু-এলাকা অভিমুখে রওয়ানা হন এবং যাদেরকে নিয়ে আপনি জিহাদ করেন। রাবী বলেন, অতঃপর আবদুর রহমান ইবন সাবিত এক দীর্ঘ হাদীস উল্লেখ করেন। তাতে তিনি বলেন: সাঈদ (ইবন আমির) বলেছেন, আর আমি অগ্রবর্তী সেনাদলের পশ্চাতে থাকি না, যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, দরিদ্র মুসলমানদেরকে হাঁকিয়ে নেয়া হবে, যেমন কবুতর পালকে হাঁকিয়ে নেয়া হয়। তখন তাদেরকে বলা হবে, হিসাব-নিকাশের জন্য দাঁড়াও। উত্তরে তারা বলবে, আল্লাহর কসম আমরা (দুনিয়াতে) এমন কিছু রেখে আসিনি, যার হিসাব আমাদের কাছ থেকে নেয়া যায়। তখন আল্লাহ্ তা'আলা বলবেন, আমার বান্দাগণ যথার্থ বলেছে। তারপর তারা (অন্যান্য) লোকদের সত্তর বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে।
(তাবারানী ও আবু শায়খ ইবন হিব্বান 'আস-সওয়াব' গ্রন্থে-হাদীসটি বর্ণনা করেছেন। ইয়াযীদ ইব্ন আবূ যিয়াদ ব্যতীত উভয় সনদের সকল রাবী নির্ভরযোগ্য।)
(তাবারানী ও আবু শায়খ ইবন হিব্বান 'আস-সওয়াব' গ্রন্থে-হাদীসটি বর্ণনা করেছেন। ইয়াযীদ ইব্ন আবূ যিয়াদ ব্যতীত উভয় সনদের সকল রাবী নির্ভরযোগ্য।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4844- وَعَن عبد الرَّحْمَن بن سابط قَالَ أرسل عمر بن الْخطاب إِلَى سعيد بن عَامر إِنَّا مستعلموك على هَؤُلَاءِ تسير بهم إِلَى أَرض الْعَدو فتجاهد بهم
قَالَ فَذكر حَدِيثا طَويلا قَالَ قَالَ فِيهِ قَالَ سعيد وَمَا أَنا بمتخلف عَن الْعُنُق الأول بعد إِذْ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن فُقَرَاء الْمُسلمين يزفون كَمَا تزف الْحمام فَيُقَال لَهُم قفوا لِلْحسابِ فَيَقُولُونَ وَالله مَا تركنَا شَيْئا نحاسب بِهِ فَيَقُول الله عز وَجل صدق عبَادي فَيدْخلُونَ الْجنَّة قبل النَّاس بسبعين عَاما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي الثَّوَاب ورواتهما ثِقَات إِلَّا يزِيد بن أبي زِيَاد