আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ

হাদীস নং: ৪৮৪৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
দারিদ্র্যও স্বল্পসামগ্রীর প্রতি উৎসাহ প্রদান এবং ফকীর-মিসকীন ও দুর্বলদের মর্যাদা এবং তাদেরকে ভালবাসা ও তাদের সাথে উঠাবসা করা
৪৮৪৩. হযরত আব্দুল্লাহ ইবন আমর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন লোকেরা একত্রিত হবে, তখন বলা হবে, এ উম্মাতের দরিদ্র লোকেরা কোথায়? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি আমল করেছ? উত্তরে তারা বলবে, হে আমাদের প্রতিপালক আমরা বিপদগ্রস্ত হয়ে ছিলাম, তখন আমরা ধৈর্যধারণ করেছিলাম। আপনি আমাদের ব্যতীত অন্যদেরকে ধন-সম্পদ ও ক্ষমতার মালিক বানিয়েছিলেন। আল্লাহ্ তা'আলা বলবেন, তোমরা যথার্থই বলেছ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন তারা লোকদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে এবং ধন-সম্পদ ও ক্ষমতাশালীদের জন্য হিসাব-নিকাশের কঠোর পরীক্ষা রয়ে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, সেদিন মু'মিন বান্দাগণ কোথায় থাকবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদের জন্য নূরের কেদারাসমূহ সাজিয়ে রাখা হবে এবং মেঘমালা দ্বারা তাদের উপর ছায়া প্রদান করা হবে। সেদিনটি মু'মিনদের জন্য (দুনিয়ার) দিনের এক মুহূর্তের চেয়ে খাটো হবে।
(তাবারানী ও ইবন হিব্বান (র) তাঁর 'সহীহ্'এ-হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْفقر وَقلة ذَات الْيَد وَمَا جَاءَ فِي فضل الْفُقَرَاء وَالْمَسَاكِين وَالْمُسْتَضْعَفِينَ وحبهم ومجالستهم
4843- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَجْتَمعُونَ يَوْم الْقِيَامَة فَيُقَال أَيْن فُقَرَاء هَذِه الْأمة قَالَ فَيُقَال لَهُم مَاذَا عملتم فَيَقُولُونَ رَبنَا ابتلينا فصبرنا وَوليت الْأَمْوَال وَالسُّلْطَان غَيرنَا فَيَقُول الله جلّ وَعلا صَدقْتُمْ
قَالَ فَيدْخلُونَ الْجنَّة قبل النَّاس وَيبقى شدَّة الْحساب على ذَوي الْأَمْوَال وَالسُّلْطَان
قَالُوا فَأَيْنَ الْمُؤْمِنُونَ يَوْمئِذٍ قَالَ يوضع لَهُم كراسي من نور ويظلل عَلَيْهِم الْغَمَام يكون ذَلِك الْيَوْم أقصر على الْمُؤمنِينَ من سَاعَة من نَهَار

رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান