আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৫৪
অধ্যায়ঃ শিষ্টাচার
নৈশ সফরের প্রতি উৎসাহ দান, রাত্রির প্রথমাংশে সফর করা পথের উপর রাত্রি যাপন এবং অবতরণের স্থলে বিক্ষিপ্ত হয়ে থাকার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মানুষ শেষ রাত্রে আরামের জন্য কোথাও সফর বিরতি করে অবস্থান নেয়, তখন সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৫৪. হযরত আবু যর (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিন শ্রেণীর লোককে আল্লাহ তা'আলা ভালবাসেন এবং তিন শ্রেণীর লোককে আল্লাহ তা'আলা ঘৃণা করেন। যাদেরকে আল্লাহ ভালবাসেন তাদের মধ্যে একটি শ্রেণী হচ্ছে: যারা রাত্রি ভর সফর করল। অতঃপর যখন তাদের কারও কাছে অন্য যে কোন প্রয়োজনের চেয়ে ঘুম প্রিয়তম হয়ে উঠল তখন তারা (বিশ্রামের জন্য) অবতরণ করল এবং তারা তাদের মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এমতাবস্থায় তাদের মধ্য থেকে কেউ আমার প্রশংসা এবং আমার আয়াত তিলাওয়াতের জন্য উঠল। তারপর এই হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করা হয়েছে।
(আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা ও ইবন হিব্বান (র) নিজ নিজ 'সহীহ' কিতাবে এ হাদীসটি উল্লেখ করেছেন। সম্পূর্ণ হাদীসটি 'গোপনে সাদাকা দান' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الدلجة وَهُوَ السّفر بِاللَّيْلِ والترهيب من السّفر أَوله وَمن التَّعْرِيس فِي الطّرق والافتراق فِي الْمنزل وَالتَّرْغِيب فِي الصَّلَاة إِذا عرس النَّاس
4756- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة يُحِبهُمْ الله وَثَلَاثَة يبغضهم الله
أما الَّذين يُحِبهُمْ الله فقوم سَارُوا ليلتهم حَتَّى إِذا كَانَ النّوم أحب إِلَى أحدهم مِمَّا يعدل بِهِ نزلُوا فوضعوا رؤوسهم فَقَامَ يتملقني وَيَتْلُو آياتي فَذكر الحَدِيث

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
وَتقدم فِي صَدَقَة السِّرّ بِتَمَامِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান