আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৪৯
অধ্যায়ঃ শিষ্টাচার
নৈশ সফরের প্রতি উৎসাহ দান, রাত্রির প্রথমাংশে সফর করা পথের উপর রাত্রি যাপন এবং অবতরণের স্থলে বিক্ষিপ্ত হয়ে থাকার ব্যাপারে সতর্কীকরণ এবং যখন মানুষ শেষ রাত্রে আরামের জন্য কোথাও সফর বিরতি করে অবস্থান নেয়, তখন সালাত আদায়ের প্রতি উদ্বুদ্ধকরণ
৪৭৪৯. হযরত জাবির (রা) থেকে তিনি হচ্ছেন আবদুল্লাহর পুত্র বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন সূর্য অস্ত যায়, তখন রাত্রির তীব্র অন্ধকার কেটে না যাওয়া পর্যন্ত তোমরা তোমাদের গবাদি পশু ছেড়ে দিয়ো না। কেননা, সূর্য অস্ত যায়, তখন রাত্রির তীব্র অন্ধকার কেটে না যাওয়া পর্যন্ত শয়তানদেরকে ছেড়ে রাখা হয়।
(মুসলিম, আবু দাউদ ও হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাকিমের বর্ণিত রিওয়ায়েতের ভাষা এরকমঃ "রাত্রির তীব্র অন্ধকার কেটে না যাওয়া পর্যন্ত তোমরা তোমাদের ছেলে-সন্তানদেরকে (ঘরে) আটকে রাখ। কেননা, রাত্রির তীব্র অন্ধকারের সময় শয়তান চলাফেরা করে।"
হাকিম (র) বলেন: হাদীসটি ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الدلجة وَهُوَ السّفر بِاللَّيْلِ والترهيب من السّفر أَوله وَمن التَّعْرِيس فِي الطّرق والافتراق فِي الْمنزل وَالتَّرْغِيب فِي الصَّلَاة إِذا عرس النَّاس
4751- وَعَن جَابر وَهُوَ ابْن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تُرْسِلُوا مواشيكم إِذا غَابَتْ الشَّمْس حَتَّى تذْهب فَحْمَة الْعشَاء فَإِن الشَّيَاطِين تبْعَث إِذا غَابَتْ الشَّمْس حَتَّى تذْهب فَحْمَة الْعشَاء

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالْحَاكِم وَلَفظه احْبِسُوا صِبْيَانكُمْ حَتَّى تذْهب فوعة الْعشَاء فَإِنَّهَا سَاعَة تخترق فِيهَا الشَّيَاطِين
وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৭৪৯ | মুসলিম বাংলা