আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৪৫
অধ্যায়ঃ শিষ্টাচার
সফর ইত্যাদিতে কুকুর ও ঘণ্টা সাথে সাথে রাখার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৪৫. হযরত আবদুর রহমান ইব্ন হায়্যান আনসারীর ক্রীতদাসী বুনানা থেকে বর্ণিত। তিনি আয়েশা (রা)-এর কাছে ছিলেন। এমন সময় তাঁর কাছে একটি তরুণী এল। তার পায়ে ছিল ঘুঙ্গুর, যা আওয়াজ করছিল। তখন আয়েশা (রা) বললেনঃ মেয়েটির ঘুঙ্গুর খুলে না ফেলা পর্যন্ত তাকে আমার কাছে আসতে দিয়ো না। তিনি আরও বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে গৃহে ঘন্টা থাকে, তাতে ফিরিশতাগণ প্রবেশ করেন না।
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من اسْتِصْحَاب الْكَلْب والجرس فِي سفر وَغَيره
4747- وَعَن بنانة مولاة عبد الرَّحْمَن بن حَيَّان الْأنْصَارِيّ أَنَّهَا كَانَت عِنْد عَائِشَة رَضِي الله عَنْهَا إِذْ دخل عَلَيْهَا جَارِيَة وَعَلَيْهَا جلاجل يصوتن فَقَالَت لَا تدخلنها إِلَّا أَن تقطعن جلاجلها وَقَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تدخل الْمَلَائِكَة بَيْتا فِيهِ جرس
رَوَاهُ أَبُو دَاوُد
بنانة بِضَم الْبَاء الْمُوَحدَة ونونين
رَوَاهُ أَبُو دَاوُد
بنانة بِضَم الْبَاء الْمُوَحدَة ونونين