আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৭৪৪
অধ্যায়ঃ শিষ্টাচার
সফর ইত্যাদিতে কুকুর ও ঘণ্টা সাথে সাথে রাখার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৪৪. হযরত আমির ইব্ন আব্দুল্লাহ্ ইবন যুবায়র (এর) থেকে বর্ণিত। তাঁদের এক ক্রীতদাসী হযরত যুবায়র
(রা)-এর এক কন্যাকে সাথে নিয়ে উমর ইব্ন খাত্তাব (রা)-এর কাছে গেল। তখন তার উভয় পায়ে ছিল ঘুঙ্গুর। অতঃপর উমর (রা) তার ঘুঙ্গুর খুলে ফেললেন এবং বললেন। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, প্রত্যেক ঘুঙ্গুরের সাথে একটি করে শয়তান থাকে।
(আবূ দাউদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসে উল্লিখিত তাদের ক্রীতদাসীটির পরিচয় অজ্ঞাত এবং আমির উমর ইবন খাত্তাব (রা)-এর সাক্ষাৎ লাভের সুযোগ পাননি।)

كتاب الأدب
التَّرْهِيب من اسْتِصْحَاب الْكَلْب والجرس فِي سفر وَغَيره
4746- وَعَن عَامر بن عبد الله بن الزبير أَن مولاة لَهُم ذهبت بابنة الزبير إِلَى عمر بن الْخطاب رَضِي الله عَنهُ وَفِي رِجْلَيْهَا أَجْرَاس فقطعها عمر وَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن مَعَ كل جرس شَيْطَانا
رَوَاهُ أَبُو دَاوُد ومولاة لَهُم مَجْهُولَة وعامر لم يدْرك عمر بن الْخطاب