আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৪১
অধ্যায়ঃ শিষ্টাচার
সফর ইত্যাদিতে কুকুর ও ঘণ্টা সাথে সাথে রাখার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৪১. হযরত উম্মে হাসীবা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে কাফেলায় ঘুঙ্গুর থাকে,
তার সাথে ফিরিশতাগণ থাকে না।
(আবূ দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন। ইবন হিব্বানও তাঁর 'সহীহ্' কিতাবের এ হাদীসটি উল্লেখ করেছেন। তদ্বর্ণিত রিওয়ায়েতের পাঠ এরকম। "তিনি বলেন। নিশ্চয় যে যাত্রীদলে ঘুঙ্গুর থাকে, তার সাথে ফিরিশতাগণ থাকে না।)
كتاب الأدب
التَّرْهِيب من اسْتِصْحَاب الْكَلْب والجرس فِي سفر وَغَيره
4743- وَعَن أم حَبِيبَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تصْحَب الْمَلَائِكَة رفْقَة فِيهَا جرس

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَلَفظه قَالَ إِن العير الَّتِي فِيهَا الجرس لَا تصحبها الْمَلَائِكَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান