আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭৪০
অধ্যায়ঃ শিষ্টাচার
সফর ইত্যাদিতে কুকুর ও ঘণ্টা সাথে সাথে রাখার ব্যাপারে সতর্কীকরণ
৪৭৪০. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, যে ঘরে ঘুঙ্গুর থাকে তাতে ফিরিশতাগণ প্রবেশ করেন না এবং যে সাথে ঘঙ্গুর থাকে তার সাথ ফিরিস্তাগণ থাকেন না।
(আবু দাউদ ও নাসাঈ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من اسْتِصْحَاب الْكَلْب والجرس فِي سفر وَغَيره
4742- وَعَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تدخل الْمَلَائِكَة بَيْتا فِيهِ جرس وَلَا تصْحَب الْمَلَائِكَة رفْقَة فِيهَا جرس

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান