আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭২৬
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষ একা অথবা কেবল অপর একজনের সাথে সফর করার ব্যাপারে সতর্কীকরণ এবং কয়েকজন একসাথে সফর করা সম্পর্কিত হাদীসসমূহ
৪৭২৬. হযরত আমর ইবন শু'আয়ব (র)-এর সূত্রে তাঁর পিতার মধ্যস্থতায় তাঁর পিতামহ থেকে বর্ণিত। এক বাক্তি সফর থেকে ফিরে এল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেনঃ সফরে তুমি কার সাথে ছিলে হে? সে বললঃ কারো সাথে নয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: একা সফরকারী একটি শয়তান, দুইজন সফরকারী দু'টি শয়তান, আর তিনজনে (রীতিমত) একটি কাফিলা হয়।
(হাকিম হাদীসটি বর্ণনা করে তাকে সহীহ সাব্যস্ত করেছেন। মালিক, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং তিরমিযী হাদীসটি হাসান বলেছেনঃ নাসাঈ (স্বীয় সুনানে) ও ইবন খুযায়মা স্বীয় 'সহীহ' কিতাবে এ হাদীস উল্লেখ করেছেন এবং এ হাদীসের উপর ভিত্তি করে 'দু'জনের সফর নিষিদ্ধ' এ সম্পর্কে অধ্যায় রচনা করেছেন। দু'জনের কম মুসাফির গুণাহগার হওয়ার পক্ষে প্রমাণ হচ্ছে এই যে, নবী (ﷺ) জানিয়ে দিয়েছেন যে, একজন একা সফরকারী একটি শয়তান এবং দু'জন সফরকারী দুইটি শয়তান। রাসূলাল্লাহ (ﷺ)-এর এ হাদীসে শয়তান শব্দের অর্থ গুণাহগার হওয়াই সামঞ্জস্যপূর্ণ। যেমন তিনি অন্যত্র বলেছেন: মানুষ শয়তান ও জিন শয়তানের অর্থ পাপাচারী মানুষ ও পাপাচারী জিন্ন।)
كتاب الأدب
التَّرْهِيب من سفر الرجل وَحده أَو مَعَ آخر فَقَط وَمَا جَاءَ فِي خبر الْأَصْحَاب عدَّة
4726- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده أَن رجلا قدم من سفر فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَحِبت قَالَ مَا صَحِبت أحدا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الرَّاكِب شَيْطَان والراكبان شيطانان وَالثَّلَاثَة ركب

رَوَاهُ الْحَاكِم وَصَححهُ وروى الْمَرْفُوع مِنْهُ مَالك وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَبَوَّبَ عَلَيْهِ بَاب النَّهْي عَن سير الِاثْنَيْنِ وَالدَّلِيل على أَن مَا دون الثَّلَاثَة من الْمُسَافِرين عصاة إِذْ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قد أعلم أَن الْوَاحِد شَيْطَان والاثنان شيطانان وَيُشبه أَن يكون معنى قَوْله شَيْطَان أَي عَاص كَقَوْلِه شياطين الْإِنْس وَالْجِنّ مَعْنَاهُ عصاة الْإِنْس وَالْجِنّ انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান