আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৭২৫
অধ্যায়ঃ শিষ্টাচার
মানুষ একা অথবা কেবল অপর একজনের সাথে সফর করার ব্যাপারে সতর্কীকরণ এবং কয়েকজন একসাথে সফর করা সম্পর্কিত হাদীসসমূহ
৪৭২৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে সব মেয়েলী স্বভাবের পুরুষ নারীদের মত সাজগোজ করে চলে এবং যে সব পুরুষালী নারী পুরুষদের মত করে চলে তাদেরকে এবং তরুলতাহীন মরুভূমি একাকী আরোহীর উপর রাসূলাল্লাহ্ (ﷺ) লা'নত করেছেন।
(আহমাদ (র) হাদীসটি তাবীব ইবন মুহাম্মদ-এর সূত্রে বর্ণনা করেছেন এবং এ হাদীসের অন্য সকল বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী।)
كتاب الأدب
التَّرْهِيب من سفر الرجل وَحده أَو مَعَ آخر فَقَط وَمَا جَاءَ فِي خبر الْأَصْحَاب عدَّة
4725- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ لعن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مخنثي الرِّجَال الَّذين يتشبهون بِالنسَاء والمترجلات من النِّسَاء المتشبهات بِالرِّجَالِ وراكب الفلاة وَحده

رَوَاهُ أَحْمد من رِوَايَة الطّيب بن مُحَمَّد وَبَقِيَّة رُوَاته رُوَاة الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান