আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬৩০
অধ্যায়ঃ শিষ্টাচার
যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬৩০. উক্ত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি (কোন কিছুতে) গিট দিয়ে তারপর ফুঁ দিল, সে যাদু করল* এবং যে যাদু করল সে শিরক করল। আর যে ব্যক্তি কোন বস্তুকে (প্রকৃত নিয়ামত মনে করে তাবীয কবয ইত্যাদি) ধারণ করল, সে তার উপরই সমর্পিত হল। (অর্থাৎ তার ব্যাপারে আল্লাহর আর কোন দায়িত্বই রইল না। -সম্পাদক)
(নাসাঈ হাদীসটি আবূ হুরায়রা (রা) থেকে হাসান (র)-এর মধ্যস্থতায় বর্ণনা করেছেন। কিন্তু অধিকাংশ হাদীস বিশারদের মতে হাসান (র) এর আবু হুরায়রা (রা) থেকে হাদীস শোনার আদৌ কোন সুযোগ হয়ে উঠেনি।)

*তৎকালে যেহেতু যাদু করার এ পদ্ধতি চালু ছিল, তাই কথাটি এভাবে বলা হয়েছে।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4630- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من عقد عقدَة ثمَّ نفث فِيهَا فقد سحر وَمن سحر فقد أشرك وَمن تعلق بِشَيْء وكل إِلَيْهِ

رَوَاهُ النَّسَائِيّ من رِوَايَة الْحسن عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ عِنْد الْجُمْهُور
وَقَوله تعلق أَي وعلق على نَفسه العوز والحروز
tahqiqতাহকীক:তাহকীক চলমান