আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৬২৯
অধ্যায়ঃ শিষ্টাচার
যাদু-টোনা করা, বালি-কংকর ইত্যাদির সাহায্য গ্রহণকারী গণক জ্যোতিষীর কাছে গমন ও
তাদেরকে বিশ্বাস করার ব্যাপারে সতর্কীকরণ
৪৬২৯. হযরত আবু হুরায়রা (রা)-এর সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা সাতটি ধাংসাত্মক বিষয় থেকে বেঁচে থাক। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, ইয়া রাসূলাল্লাহ্। সে বিষয়গুলো কি? তিনি বললেন, (১) আল্লাহর সাথে শরীক স্থাপন করা, (২) যাদু-টোনা করা, (৩) আল্লাহ্ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে সঙ্গত পন্থা ব্যতিরেকে হত্যা করা,* (৪) সুদ খাওয়া, (৫) ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, (৬) জিহাদের দিন পৃষ্ঠপ্রদর্শন করা এবং (৭) সতী-সাধ্বী সরলমনা মু'মিনা নারীর প্রতি অপবাদ দেওয়া।
(বুখারী, মুসলিম প্রমুখ হাদীসটি বর্ণনা করেছেন।)

*বিচারানুষ্ঠানের মাধ্যমে বিচারকের রায়ে হত্যাই হচ্ছে সঙ্গতপস্থায় হত্যা। সম্পাদক এ রৎকালে যেহেতু যাদু করার এ পদ্ধতি চালু ছিল, তাই কথাটি এভাবে বলা হয়েছে।
كتاب الأدب
التَّرْهِيب من السحر وإتيان الْكُهَّان والعرافين والمنجمين بالرمل والحصى أَو نَحْو ذَلِك وتصديقهم
4629- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اجتنبوا السَّبع الموبقات
قَالُوا يَا رَسُول الله وَمَا هن قَالَ صلى الله عَلَيْهِ وَسلم الشّرك بِاللَّه وَالسحر وَقتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ وَأكل الرِّبَا وَأكل مَال الْيَتِيم والتولي يَوْم الزَّحْف وَقذف الْمُحْصنَات الْغَافِلَات الْمُؤْمِنَات

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান