আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬০৪
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৪. শুরাহবীল ইবন সাম্ত (র) থেকে বর্ণিত। তিনি আমর ইবন আব্সা (রা)-কে বললেন: আপনি কি আমাকে এমন একটি হাদীস শুনাবেন, যা আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন এবং যাতে স্মৃতি ভ্রম ও মিথ্যার অবকাশ নেই? তিনি বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মহিমান্বিত ও প্রতাপান্বিত আল্লাহ্ বলেন, "যারা আমার কারণে পরস্পর ভালবাসে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে, যারা আমার কারণে একে অপরের সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে। যারা আমার কারণে একে অপরের সাথে হাদিয়া বিনিময় করে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে এবং যারা আমার জন্য একে অপরের সাথে আন্তরিকতা রক্ষা করে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে।"
(আহমাদ (র) হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। তাবারানী তাঁর গ্রন্থত্রয় (সাগীর, কাবীর ও আওসাত)-এ এ হাদীসটি উল্লেখ করেছেন। হাদীসের উপরিউক্ত পাঠ তাঁরই হাকিম হাদীসটি বর্ণনা করে বলেন, এর সনদ সহীহ।)

كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4604- وَعَن شُرَحْبِيل بن السمط أَنه قَالَ لعَمْرو بن عبسة هَل أَنْت محدثي حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ فِيهِ نِسْيَان وَلَا كذب قَالَ نعم سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ الله عز وَجل قد حقت محبتي للَّذين يتحابون من أَجلي وَقد حقت محبتي للَّذين يتزاورون من أَجلي وَقد حقت محبتي للَّذين يتباذلون من أَجلي وَقد حقت محبتي للَّذين يتصادقون من أَجلي
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الثَّلَاثَة وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد