আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৬০৩
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৬০৩. হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর রব (তাবারাকা ওয়া তা'আলা)-এর উদ্ধৃতি দিয়ে বলতে শুনেছি, (আল্লাহ বলেন,) "যারা আমার উদ্দেশ্যে পরস্পর ভালবাসে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে, যারা আমার উদ্দেশ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করে, তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে এবং যারা আমার উদ্দেশ্যে পরস্পরের জন্যে অর্থ ব্যয় করে তাদের জন্য আমার ভালবাসা অবধারিত হয়ে গেছে।"
(আহমদ সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ সহীহ্ সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4603- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يأثر عَن ربه تبَارك وَتَعَالَى يَقُول حقت محبتي للمتحابين فِي وحقت محبتي للمتواصلين فِي وحقت محبتي للمتزاورين فِي وحقت محبتي للمتباذلين فِي
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح