আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৯৫
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা, এমন দু'ব্যক্তির ভালবাসা তার সাথীর জন্য আল্লাহ তা'আলার কাছে অধিকতর প্রিয়।
(তাবারানী ও আবু ইয়ালা হাদীসটি বর্ণনা করেছেন। মুবারক ইবন ফুযালা ব্যতীত এ হাদীসের সমস্ত বর্ণনাকারী সহীহ হাদীসের রাবী। এই হাদীসটি ইবন হিব্বান (র) তাঁর সহীহে এবং হাকিম তাঁর মুসতাদরাকে বর্ণনা করেছেন। তবে তাঁরা বলেন: 'উভয়ের মধ্যে সে ব্যক্তিই উত্তম, যে তার সাথীকে অধিকতর ভালবাসে।' হাকিম (র) বলেন: হাদীসটি সহীহ সনদে বর্ণিত।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4595- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا تحاب رجلَانِ فِي الله إِلَّا كَانَ أحبهما إِلَى الله عز وَجل أشدهما حبا لصَاحبه

رَوَاهُ الطَّبَرَانِيّ وَأَبُو يعلى وَرُوَاته رُوَاة الصَّحِيح إِلَّا مبارك بن فضَالة وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا كَانَ أفضلهما أشدهما حبا لصَاحبه
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান