আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৫৯৪
অধ্যায়ঃ শিষ্টাচার
আল্লাহ তা'আলার সন্তুষ্টিকল্পে ভালবাসার প্রতি উৎসাহ প্রদান এবং দুষ্টলোক ও বিদ'আতপন্থীদের সাথে ভালবাসা রাখার ব্যাপারে সতর্কীকরণ:
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
কেননা, মানুষ যাকে ভালবাসে তারই সঙ্গী হবে
৪৫৯৪. হযরত আবদুল্লাহ্ অর্থাৎ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে একমাত্র আল্লাহরই সন্তুষ্টির উদ্দেশ্যে ভালবাসা ঈমানের অঙ্গ। সে তাকে কোন অর্থ-সম্পদ প্রদান করেনি (যে এর বিনিময়ে সে ভালবাসে।) এটাই হল ঈমান।
(তাবারানী হাদীসটি তাঁর 'আল-আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(তাবারানী হাদীসটি তাঁর 'আল-আওসাত' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الْحبّ فِي الله تَعَالَى والترهيب من حب الأشرار وَأهل الْبدع لِأَن الْمَرْء مَعَ من أحب
4594- وَعَن عبد الله يَعْنِي ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن من الْإِيمَان أَن يحب الرجل رجلا لَا يُحِبهُ إِلَّا لله من غير مَال أعطَاهُ فَذَلِك الْإِيمَان
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط