আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৫৫২
অধ্যায়ঃ শিষ্টাচার
বিষধর জন্তু হত্যা করা এবং সাপ ও অন্যান্য বিষধর জন্তু হত্যা করার প্রতি অনুপ্রেরণা
৪৫৫২. আবু দাউদের এক বর্ণনায় আছে, হযরত আবু লুবাবা (রা) বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি যে, তিনি লেজকাটা ও সাদা ডোরা সাপ ব্যতীত ঘরে বসবাসকারী সকল প্রকার সাপ মারতে নিষেধ 'করেছেন। কেননা, ঐ দুই প্রকার সাপ চোখের জ্যোতি হরণ করে এবং মহিলাদের গর্ভপাত ঘটায়।
كتاب الأدب
التَّرْغِيب فِي قتل الوزغ وَمَا جَاءَ فِي قتل الْحَيَّات وَغَيرهَا مِمَّا يذكر
4552- وَفِي رِوَايَة لَهُ لأبي دَاوُد وَقَالَ أَبُو لبَابَة سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن قتل الْجنان الَّتِي تكون فِي الْبيُوت إِلَّا الأبتر وَذَا الطفيتين فَإِنَّهُمَا اللَّذَان يخطفان الْبَصَر ويتبعان مَا فِي بطُون النِّسَاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান