আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৪০৭
অধ্যায়ঃ শিষ্টাচার
হিংসা-বিদ্বেষ করার প্রতি ভীতি প্রদর্শন এবং অন্তর পাপমুক্ত রাখার কযীলত
৪৪০৭. অন্য বর্ণনায় আছে, তোমরা হিংসা-বিদ্বেষ থেকে বেঁচে থাক। কেননা, তা নেকী এমনভাবে গ্রাস করে, যেমনিভাবে আগুন শুকনা ঘাসকে (কাঠ) জ্বালিয়ে দেয়।
(রাযীন বর্ণিত। উক্ত শব্দমালা দ্বারা হাদীসের নীতি মালার উপর আমি হাদীসটি পাইনি। তবে ইমাম তিরমিযী (র) হাদীসের প্রথমাংশ বর্ণনা করে বলেন, হাদীসটি বিশুদ্ধ এবং তার বর্ণনায় حسد শব্দটি উল্লেখ নেই।
বরং তিনি حسد শব্দের হলে شرف (অভিজাত) শব্দ বলেছেন। হাদীসের বাকী অংশ আবু দাউদ (র) আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْحَسَد وَفضل سَلامَة الصَّدْر
4407- وَفِي رِوَايَة إيَّاكُمْ والحسد فَإِنَّهُ يَأْكُل الْحَسَنَات كَمَا تَأْكُل النَّار العشب

ذكره رزين وَلم أره فِي شَيْء من أُصُوله بِهَذَا اللَّفْظ إِنَّمَا روى التِّرْمِذِيّ صَدره وَصَححهُ وَلم يذكر الْحَسَد بل قَالَ على المَال والشرف وَبَقِيَّة الحَدِيث تقدّمت عِنْد أبي دَاوُد من حَدِيث أبي هُرَيْرَة

হাদীসের ব্যাখ্যা:

ঈর্ষাপরায়ণ ব্যক্তি অন্যের সুখ-শান্তি এবং কল্যাণ পসন্দ করে না। সে মনে মনে অন্যের অমঙ্গল কামনা করে। অন্যের অমঙ্গল সাধিত হলে সে তৃপ্ত হয়। তাই যে মনের মধ্যে ঈর্ষা পোষণ করে, সে বস্তুত নিজের অমঙ্গল করে। অন্যের অমঙ্গলের চিন্তায় দিন-রাত মশগুল থাকার কারণে নিজের উন্নতি করার জন্য চিন্তা-ভাবনা করার সুযোগ সে পায় না। অধিকন্তু আল্লাহ অন্যের অমঙ্গল কামনাকারীকে অপসন্দ করেন এবং এভাবে ঈর্ষার কারণে সে দুনিয়া ও আখিরাতের কল্যাগ হতে বঞ্চিত হয়। তাই ঈর্ষার মারাত্মক অবস্থাকে আগুনের সাথে তুলনা করা হয়েছে যেরূপ আগুন কাঠকে বরবাদ করে, সেরূপ ঈর্ষা যাবতীয় মঙ্গলকে বরবাদ ও বিনষ্ট করে দেয়। ঈর্ষা এবং ঈমান একত্রে থাকতে পারে না। ঈমানদার ব্যক্তি আল্লাহকে ভালবাসেন, তাঁর রাসুলকে ভালবাসেন এবং ঈমানদারকে ভালবাসেন। তাই তার অন্তরে ঈর্ষা জন্ম লাভ করতে পারে না। যদি কোন ব‍্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের উপর বিশ্বাসী হওয়া সত্ত্বেও অপর মুসলিম ভাইয়ের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, তাহলে বুঝতে হবে, তার অন্তরে ইসলাম পুরাপুরি শিকড় বিস্তার করতে পারেনি। ঈর্ষা পরায়ণ ব্যক্তির অন্তর থেকে ঈর্ষা দূর করার জন্য তওবা ও ইস্তেগফারের আশ্রয় গ্রহণ করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান