আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২২. অধ্যায়ঃ শিষ্টাচার
হাদীস নং: ৪৩৮৮
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৮৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: সাবধান! সম্ভবত তোমাদের মধ্যে এমন কেউ থাকতে পারে, যে সাথীদের হাসানোর উদ্দেশ্যে কথা বলে। ফলে, সে আসমানের দূরত্ব পরিমাণ জাহান্নামের তলদেশে পতিত হয়। সাবধান! সম্ভবত তোমাদের মধ্যে এমন লোক থাকতে পারে, যে তার সাথীদের হাসানোর উদ্দেশ্যে কথা বলে। ফলে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে জাহান্নামে প্রবেশ না করানো পর্যন্ত তিনি সন্তুষ্ট হন না।
(আবু শায়খ উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন। অনুরূপ তিনি আলী ইবন যায়িদ (র) থেকে, তিনি হাসান (র) থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
(আবু শায়খ উত্তম সনদে উক্ত হাদীসটি বর্ণনা করেন। অনুরূপ তিনি আলী ইবন যায়িদ (র) থেকে, তিনি হাসান (র) থেকে মুরসাল সূত্রে বর্ণনা করেন।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4388- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا هَل عَسى رجل مِنْكُم أَن يتَكَلَّم بِالْكَلِمَةِ يضْحك بهَا الْقَوْم فَيسْقط بهَا أبعد من السَّمَاء أَلا هَل عَسى رجل مِنْكُم يتَكَلَّم بِالْكَلِمَةِ يضْحك بهَا أَصْحَابه فيسخط الله بهَا عَلَيْهِ لَا يرضى عَنهُ حَتَّى يدْخلهُ النَّار
رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا بِإِسْنَاد حسن وَرَوَاهُ عَن عَليّ بن زيد عَن الْحسن مُرْسلا
رَوَاهُ أَبُو الشَّيْخ أَيْضا بِإِسْنَاد حسن وَرَوَاهُ عَن عَليّ بن زيد عَن الْحسن مُرْسلا