আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৪৮
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৪৮. হযরত বারা ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক বেদুঈন রাসুলুল্লাহ্ (ﷺ)-এর নিকটে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ্। আপনি আমাকে এ বিষয়ে অবহিত করুন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন: তুমি যদি বাক্যালাপ সংক্ষিপ্ত কর, তবে তুমি প্রশ্ন থেকে বাঁচতে পারবে। তুমি দাস মুক্ত করবে, বন্দীকে ছেড়ে দেবে। যদি তা করতে সামর্থ্য না হও, তবে ক্ষুধার্তকে আহার করাবে, পিপাসার্তকে পানি পান করাবে, সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে। তুমি যদি তার সামর্থ্য না রাখ, তবে কল্যাণকর বাক্যালাপ ছাড়া তোমার রসনাকে বাক্যালাপ থেকে মুক্ত রাখবে। সংক্ষিপ্ত বর্ণনা,
(আহমান, ইবন হিব্বান (র) তাঁর সহীহ্ গ্রন্থে এবং বায়হাকী বর্ণনা করেন। দাস মুক্তি অধ্যায়ের পুরা হাদীসটি অতিবাহিত হয়েছে।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
4348- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ جَاءَ أَعْرَابِي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله عَلمنِي عملا يدخلني الْجنَّة قَالَ إِن كنت أقصرت الْخطْبَة لقد أَعرَضت الْمَسْأَلَة أعتق النَّسمَة وَفك الرَّقَبَة فَإِن لم تطق ذَلِك فأطعم الجائع واسق الظمآن وَأمر بِالْمَعْرُوفِ وانه عَن الْمُنكر فَإِن لم تطق ذَلِك فَكف لسَانك إِلَّا عَن خير
مُخْتَصر
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَتقدم بِتَمَامِهِ فِي الْعتْق
tahqiqতাহকীক:তাহকীক চলমান