আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৩৫
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩৩৫. তাবারানীর অন্য বর্ণনায় আছেঃ যে ব্যক্তি কোন মুসলমানকে দোষী করার লক্ষ্যে দুনিয়াতে কোন কথা প্রচার করে, অথচ সে উক্ত দোষমুক্ত, পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন তাকে জহান্নামের আগুনে জ্বালানো আল্লাহর উপর অপরিহার্য হয়ে পড়ে।
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4335- وَفِي رِوَايَة لَهُ أَيّمَا رجل أشاع على رجل مُسلم بِكَلِمَة وَهُوَ مِنْهَا بَرِيء يشينه بهَا فِي الدُّنْيَا كَانَ حَقًا على الله أَن يذيبه يَوْم الْقِيَامَة فِي النَّار حَتَّى يَأْتِي بنفاد مَا قَالَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান