আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩১৮
অধ্যায়ঃ শিষ্টাচার
গীবত, অপবাদ এবং এ সম্পর্কীয় কার্যাবলীর প্রতি ভীতি প্রদর্শন এবং এতদুভয় কাজ থেকে বিরত থাকার প্রতি অনুপ্রেরণা
৪৩১৮. হযরত শুফাই ইব্‌ন মাতি আসবাহী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জাহান্নামীরা দুঃখ কষ্টে নিঃপতিত থাকা সত্ত্বেও চার প্রকার লোক তাদের আরো কষ্ট দেবে। তারা গরম পানি ও জাহান্নামের আগুনের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। তারা নিজেদের মৃত্যু ও ধ্বংস কামনা করবে। জাহান্নামীদের একজন অপর জনকে জিজ্ঞেস করবে: কী হল যে, তারা আমাদের কষ্টের উপর আরো কষ্ট দিচ্ছে। তিনি (নবী (ﷺ) বলেনঃ তন্মধ্যে এক ব্যক্তিকে আগুনের সিন্ধুকে আটকে রাখা হবে। অপর ব্যক্তি তার নিজ নাড়িভুঁড়ি টানতে থাকবে। অন্য এক ব্যক্তি তার মুখ থেকে বমি ও রক্ত প্রবাহিত করতে থাকবে। অন্য এক ব্যক্তি নিজ গোশত ভক্ষণ করতে থাকবে। তখন সিন্ধুকে অবস্থানকারী ব্যক্তি সম্পর্কে বলা হবে: হতভাগ্যের কী হল, সে আমাদের কষ্টের উপর আরো কষ্ট দিচ্ছে। এ সময় বলা হবে: নিশ্চয়ই সে হতভাগ্য লোকটি মানুষের সম্পদ নিজ ঘাড়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। যে ব্যক্তি নাড়িভূড়ি টানছিল, তার সম্পর্কে বলা হবে, হতভাগ্য লোকটির কী হল, সে আমাদের কষ্টের উপর সে কষ্ট দিচ্ছে? জবাবে বলা হবে: ও হতভাগ্য লোকটি তার শরীরের কোথায় পেশাব লেগেছে, তার পরোয়া করত না। এরপর যে ব্যক্তি নিজ মুখ থেকে বমি ও রক্ত প্রবাহিত করবে, তার সম্পর্কে বলা হবে। এই হতভাগ্যের কী হল, সে আমাদের কষ্টের উপর কষ্ট দিচ্ছে। তখন জবাবে বলা হবেঃ হতভাগ্য লোকটি মনোরঞ্জনের কথার প্রতি খেয়াল করত এবং তা দ্বারা সে আনন্দ উপভোগ করত, যেরূপ ব্যাভিচারী ব্যভিচার করে আনন্দ উপভোগ করে। তারপর যে লোকটি নিজ গোশত খাচ্চিল, তার সম্পর্কে বলা হবে: এ হতভাগ্যের কী হল, সে আমাদের কষ্টের উপর কষ্ট দিচ্ছে? তখন জবাবে বলা হবে: গীবতের মাধ্যমে লোকটি মানুষের গোশত খেয়েছে এবং চোগলখুরী করে বেড়িয়েছে।
(ইবন আবুদ দুনিয়া 'কিতাবুস সিমত' এবং 'যাম্মুল গীবাত' অধ্যায়ে বর্ণনা করেন এবং তাবারানীর কাবীর গ্রন্থে কয়েকটি দুর্বল সনদে ও আবু নাঈম বর্ননা করেন। তিনি বলেন: শুফাই ইবন মাতি সাহাবী হওয়া না হওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে। কারো কারো মতে তিনি সাহাবী।
[হাফিয মুনযিরী (র) বলেন): ইমাম বুখারী ও ইবন হিব্বান (র) শুফাইকে তাবিঈ হিসেবে উল্লেখ করেছেন।)
كتاب الأدب
التَّرْهِيب من الْغَيْبَة والبهت وبيانهما وَالتَّرْغِيب فِي ردهما
4318- وَعَن شفي بن ماتع الأصبحي رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَرْبَعَة يُؤْذونَ أهل النَّار على مَا بهم من الْأَذَى يسعون مَا بَين الْحَمِيم والجحيم يدعونَ بِالْوَيْلِ وَالثُّبُور يَقُول بعض أهل النَّار لبَعض مَا بَال هَؤُلَاءِ قد آذونا على مَا بِنَا من الْأَذَى قَالَ فَرجل مغلق عَلَيْهِ تَابُوت من جمر وَرجل يجر أمعاءه وَرجل يسيل فوه قَيْحا ودما وَرجل يَأْكُل لَحْمه فَيُقَال لصَاحب التابوت مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد قد مَاتَ وَفِي عُنُقه أَمْوَال النَّاس ثمَّ يُقَال للَّذي يجر أمعاءه مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد كَانَ لَا يُبَالِي أَيْن أصَاب الْبَوْل مِنْهُ ثمَّ يُقَال للَّذي يسيل فوه قَيْحا ودما مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد كَانَ ينظر إِلَى كلمة فيستلذها كَمَا يستلذ الرَّفَث ثمَّ يُقَال للَّذي يَأْكُل لَحْمه مَا بَال الْأَبْعَد قد آذَانا على مَا بِنَا من الْأَذَى فَيَقُول إِن الْأَبْعَد كَانَ يَأْكُل لُحُوم النَّاس بالغيبة وَيَمْشي بالنميمة

رَوَاهُ بن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَفِي ذمّ الْغَيْبَة وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لين وَأَبُو نعيم وَقَالَ شفي بن ماتع مُخْتَلف فِي صحبته فَقيل لَهُ صُحْبَة
قَالَ الْحَافِظ شفي ذكره البُخَارِيّ وَابْن حبَان فِي التَّابِعين
tahqiqতাহকীক:তাহকীক চলমান